টেনিসকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাইলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » টেনিসকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাইলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
সোমবার, ১৩ মার্চ ২০২৩



টেনিসকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাইলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী টেনিসকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, টেনিসকে সামনে এগিয়ে নিতে চেষ্টা করছি। আগে টেনিস খেলোয়াড়দের নাম মানুষ জানতো। আশা করি জাতীয় পর্যায়ে ভাল খেলোয়াড় তৈরি হবে, মানুষ তাদেরকেও চিনবে।
প্রতিমন্ত্রী আজ সোমবার ঢাকা অফিসার্স ক্লাবে ৩২তম নাসির উদ্দিন মেমোরিয়াল টেনিস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অফিসার্স ক্লাব টেনিস উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।
এবারের প্রতিযোগিতায় পাবনার স্যামসন এইচ চৌধুরী টেনিস ক্লাব চ্যাম্পিয়ন এবং ঢাকা অফিসার্স ক্লাব রানার্স আপ হয়েছে। বয়স ভিত্তিক প্রতিযোগিতায় ১৬ দলের ৩৫০ জন খেলোয়াড় অংশ নেয়।
প্রতিমন্ত্রী ফাইনাল খেলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২৩:১৩:০৬   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ