ফতুল্লার প্লামি ফ্যাশনস্ পরিদর্শনে এডিবি’র প্রেসিডেন্ট

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লার প্লামি ফ্যাশনস্ পরিদর্শনে এডিবি’র প্রেসিডেন্ট
সোমবার, ১৩ মার্চ ২০২৩



ফতুল্লার প্লামি ফ্যাশনস্ পরিদর্শনে এডিবি’র প্রেসিডেন্ট

ফতুল্লায় অবস্থিত বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সবুজ কারখানা প্লামি ফ্যাশনস্ লিমিটেড পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর প্রেসিডেন্ট মি. মাসাতসুগু আসাকাওয়া।

সোমবার (১৩ মার্চ) সকালে পরিদর্শনকালে প্লামি ফ্যাশনস্ এর ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল হক এই কারখানার উল্লেখযোগ্য বৈশিষ্টসমূহ তুলে ধরেন।

পরে এডিবি প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এই সময় কারখানার শ্রমিকেরাও তাকে ফুল দিয়ে অর্ভ্যথনা জানান।

পরিদর্শন শেষে, মি. আসাকাওয়া তার বক্তৃতায় বাংলাদেশের গার্মেন্টস্ সেক্টর এর সবুজ অগ্রযাত্রায় প্লামি ফ্যাশনস্ লিমিটেড এর অগ্রণী ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নে এডিবি’র সক্রিয় সহয়োগিতার কথাও পূর্নব্যক্ত করেন। পাশাপাশি এডিবি’র বাংলাদেশ অফিসের প্রধান মি. এডিমন গিনটিং স্থানীয় প্রাইভেট সেক্টরের সাথে আরও সম্পৃক্ত হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এডিবি’র বিকল্প নির্বাহী পরিচালক মো: আজিজুল আলম, আই এফ আই সি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ আলম সারওয়ার, প্লামি ফ্যাশনস্ লিমিটেড এর পরিচালক ফয়সাল পরাগ ও রঞ্জন ধর, এডিবি’র প্রধান কার্যালয় ও স্থানীয় অফিসের উর্ধ্বতন কর্মকর্তরা এবং নারায়ণগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন ব্যাক্তিবর্গ এই সময়ে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:১২   ৫৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন
দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ
প্রতিবন্ধী ব্যক্তিদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ