হিলিতে কমেছে ছোলার দাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিলিতে কমেছে ছোলার দাম
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



হিলিতে কমেছে ছোলার দাম

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে ছোলার দাম কেজিতে কমেছে ৫-৭ টাকা। কয়েক দিন আগে ছোলা বিক্রি হতো ৯০-৯২ টাকা কেজি। এখন ৮০-৮৬ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, আমদানি অব্যাহত থাকলে আসন্ন রমজানে ছোলার দাম হাতের নাগালে থাকবে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে হিলি বাজার ঘুরে এমনটা জানা যায়। ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত হিলি বন্দর দিয়ে ১৫ হাজার টন ছোলা আমদানি হয়েছে। হিলিবন্দরের ছোলা বিক্রেতা মো. ফারুক হোসেন বলেন, ‘আমি প্রতিবছর রোজার আগে হিলি থেকে ছোলা কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকি। কয়েক দিন আগে বন্দরের যে ছোলার দাম ছিল বর্তমানে তার চেয়ে কেজিতে কমেছে ৫-৭ টাকা। বাজার ওঠা-নামা করছে। কখনো দাম বাড়ছে আবার কখনো কমছে। তবে ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে দাম হতের নাগালে থাকবে।’
আরেক ব্যবসায়ী নাজির হোসেন বলেন, ‘প্রতিবছর রোজায় ছোলার চাহিদা বাড়ে। এ কারণেই ফেব্রুয়ারি মাস থেকে এলসি খোলা শুরু করেন ব্যবসায়ীরা। গত মাসে যেসব এলসি খোলা ছিল এখন সেসব এলসির ছোলা আসছে। আমদানি স্বাভাবিক থাকায় দামও কিছুটা কমেছে।’
জানতে চাইলে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘ফেব্রুয়ারি মাসে ৭ হাজার টন এবং চলতি মাসের ১২ দিনেই আমদানি হয়েছে ৮ হাজার টন ছোলা।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৪৮   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির
চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন
৮৫ বছর বয়সে প্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্মে অভিনেত্রী
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
চীন থেকে নেত্রকোনায়—প্রেমের টানে আসা ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : খুলনা বিভাগীয় কমিশনার
সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ