সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২৬তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২৬তম বৈঠক
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২৬তম বৈঠক

ঢাকা, ১৪ মার্চ ২০২৩ : একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২৬তম বৈঠক কমিটির সভাপতি রাশেদ খান মেনন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য মোঃ শিবলী সাদিক, নাসরিন জাহান রতনা, আঃ কাঃ মঃ সরওয়ার জাহান, আরমা দত্ত এবং শবনম জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রবীণদের কল্যাণে প্রনীত ‘জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩’ এর বাস্তবায়ন, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের বিষয়ে সাব-কমিটির রিপোর্ট অনুসারে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে প্রবীণদের কল্যাণে প্রনীত ‘জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩’ এর বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয় যেখানে সকল ধরনের যানবাহনে প্রবীণদের কম ভাড়ায় যাতায়াত,প্রবীণদের উপযোগী রাস্তা তৈরী,প্রবীণ স্বাস্থ্য বীমা ও সঞ্চয় পত্র প্রবর্তন,সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা প্রদান,মেডিকেল কলেজ,জেলা ও উপজেলা হাসপাতালে বয়স্ক বিভাগ খোলা,প্রত্যন্ত অঞ্চলের প্রবীণদের জন্য টেলিমেডিসিন সেবা প্রদান,সিনিয়র সিটিজেন কার্ডের মাধ্যমে কম মূল্যে ওষুধ ক্রয়সহ বিভিন্ন ব্যবস্হা রাখা হয়। কমিটি এসকল উদ্যোগ বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে কার্যক্রম গ্রহণের সুপারিশ করে।বৈঠকে প্রবীণদের জন্য জাতীয় প্রবীণ ফাউন্ডেশন আইন প্রস্তুত করার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের বিষয়ে সাব-কমিটির রিপোর্ট অনুসারে একটা সারসংক্ষেপ প্রস্তুত করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব,সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৯   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষরিত
মস্কোতে গুলিবিদ্ধ রুশ জেনারেল, হত্যাচেষ্টার মামলা
টেকনাফে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার চালক ও যাত্রীর, আহত ৮
অপরাধ করলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কেউ ছাড় পাবে না: জামায়াত আমির
চৌর্যবৃত্তির প্রশাসনিক কাঠামো ভেঙে ফেলতে হবে : শারমীন মুরশিদ
আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
নির্বাচনী ইশতেহার ঘোষণা বিএনপির
ভোলার বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ