সিদ্ধিরগঞ্জে ৬৯৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ৬৯৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



সিদ্ধিরগঞ্জে ৬৯৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

পন্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় মাদক পাচারকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৯৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলো- মো. জসিম উদ্দিন (৩৪), মো. বিল্লাল (৩৭) ও মো. মনজিল হোসেন (৩২)।

এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক (চট্ট মেট্টো-ট ১১-৯২২৯) ও নগদ আট হাজার সাতশত সাতচল্লিশ টাকা জব্দ করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪) মার্চ গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। মূলত তারা পণ্যবাহী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং ট্রাকের পণ্যের আড়াঁলে অবৈধ ফেন্সিডিল, গাঁজাসহ অন্যান্য মাদকের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তাদের সাথে মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৭:৪৯   ৪৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ