ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সুমন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে কাশিপুর চর নরসিংহপুরে তারা স্পিনিং মিলের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত সুমন ওই স্পিনিং মিলে মেকানিক্যাল পদে কর্মরত ছিলেন।

ভোরে তিনি বাসা থেকে পায়ে হেঁটে কর্মস্থল তারা স্পিনিং মিলে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ কিছু টাকা হাতিয়ে নেয়। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকেসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় ।

পরে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত সুমন সিলেট জেলার সুনামগঞ্জ থানার ভাঙ্গাপাড়ার রজব আলীর ছেলে। তিনি নরসিংহপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার গোলাম মোস্তফা ইমন জানান, সুমনের বুকে ছরিকাঘাতের মারাত্মক ক্ষত রয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৯:৪৪   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন
দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ
প্রতিবন্ধী ব্যক্তিদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ