গাফিলতির দায়ে ফেঁসে যাচ্ছেন ডিপিই ডিজিসহ ৫ কর্মকর্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাফিলতির দায়ে ফেঁসে যাচ্ছেন ডিপিই ডিজিসহ ৫ কর্মকর্তা
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩



গাফিলতির দায়ে ফেঁসে যাচ্ছেন ডিপিই ডিজিসহ ৫ কর্মকর্তা

প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল তৈরিতে গাফিলতির দায়ে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) এ সংক্রান্ত নথিতে সই করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাঁচ কর্মকর্তার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে ডিপিই মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, পরিচালক প্রশিক্ষণ ড. উত্তম কুমার দাশ, পরিচালক প্রশাসন এস. এম. আনছারুজ্জামান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের (আইএমডি) পরিচালক শাহীনুর শাহীন খানকে। বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে আইএমডি বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট অনুজ কুমার রায়ের বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, বৃত্তি পরীক্ষার ফল তৈরিতে যাদের গাফিলতি ছিল, তাদের চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে দুটি তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। অপরাধের বিষয় বিবেচনা করে চারজনকে কারণ দর্শানোর নোটিশ ও একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের কোন অঘটন আর না ঘটে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সফটওয়্যারের জটিলতার কারণে ভুল হওয়ায় সার্বিক ফলে সমস্যা দেখা দেয়। এর পর সেই ফলাফল স্থগিত করা হয়। পরে ১ মার্চ সংশোধিত ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায় পূর্বের তালিকায় থাকা অনেকেই বাদ পড়ে।

বাংলাদেশ সময়: ১১:১৫:১৯   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল
জামালপুরে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু
১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর
জোয়াও পেদ্রোর জোড়া গোলে সোসিয়েদাদকে হারাল চেলসি
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
বেগম খালেদা জিয়ার সমাধিতে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব
সিলেটে পতিত জমি আবাদ ও নতুন ফসলের চাষ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ