কুমিল্লায় যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩



কুমিল্লায় যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

কুমিল্লার দেবিদ্বারে একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি ও উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

বুধবার (১৫ মার্চ) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা একটি সিএনজি ও বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কয়েকটি দরজা ভাঙচুর করেন। এবং অভিযুক্ত শিক্ষকের মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দশম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভকারীরা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দেবিদ্বার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা পুলিশকেও অবরুদ্ধ করে। পরে রাতে পুলিশ সুপারের নেতৃত্বে অবরুদ্ধদের উদ্ধার করতে পুলিশ গেলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে পুলিশের ২ দুই সদস্যসহ ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান সময় সংবাদকে জানান, শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ও পুলিশকে অবরুদ্ধ করে রেখেছে শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি। আমি যখন কথা বলছিলাম ঠিক তখনই ৬০ থেকে ৭০টি ককটেল বিস্ফোরণ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়ে, এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। অভিযুক্ত প্রধান শিক্ষকসহ এই ঘটনার সাথে জড়িত কয়েকজন আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৭:৪২   ৩৫০ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য : দীপেন দেওয়ান
টেকনাফে বিদেশি পিস্তল, গুলি ও আইসসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৫০
দেশের ৯৭.৭৯ শতাংশ কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ
ভাইয়ের হাতে ভাই খুন, অবশেষে গ্রেফতার
পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে - বাণিজ্যমন্ত্রী
কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ফেনীতে একজন নিহত
বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী
মেঘনার ভাঙন এলাকায় ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের - পানিসম্পদ মন্ত্রী
জনগণের সেবা করতে এসেছি, কোনো দলীয়করণ করা হয়নি: পার্বত্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ