ফতুল্লায় পাসপোর্ট দালাল চক্রের ২ মূলহোতাসহ গ্রেপ্তার ১৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় পাসপোর্ট দালাল চক্রের ২ মূলহোতাসহ গ্রেপ্তার ১৪
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩



ফতুল্লায় পাসপোর্ট দালাল চক্রের ২ মূলহোতাসহ গ্রেপ্তার ১৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের দুইজন মূলহোতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা হলো- মূলহোতা মো. মুকুল মোল্লা (৩০) ও মো. সাইফুল ইসলাম (২৮) এবং তাদের সহযোগী মো.রাকিব (২৫), মো. আলমগীর (৩২), মো. নবীন (১৮), মো. শফিকুল ইসলাম রানা (৩৫), মো. সাখায়েত উল্লাহ (৩০), মো. শফিকুল ইসলাম (৪৫), ইমরান হোসেন সুজন (৩৪), মো. সিরাজ উদ্দিন সাজু (৩৯), হাসান ইকবাল (৩৬), মো. জাহিদ (৪৫), মো. মফিজুল (৩৫), মো. সজিব (৩২)।এ সময় তাদের হেফাজত হতে ২২টি পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারি স্লীপ- ৪৮৭ কপি, এনআইডি কার্ড ১৯ টি, রাবার সীল ৮টি, মোবাইল ফোন ২০ টি এবং ৩১টি সীম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (১৫ মার্চ) ২ ফতুল্লা থানাধীন সাইনবোর্ড সংলগ্ন বাংলাদেশ নবজাতক হাসপাতালের পার্শে সামাদবানু ভবনের দ্বিতীয় তলায় মা ডিজিটাল কালারল্যাব নামক দোকান এর সামনে এবং তৃষা আদর্শ কর্পোরেশন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় তারা সকলেই দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে বিভিন্ন লোকজনের নিকট থেকে পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে বেআইনিভাবে অন্যের পাসপোর্ট নিজেদের দখলে রেখে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতো। বিভিন্ন থানার ডিউটি অফিসারের সীল ব্যবহার করে ভূয়া কাগজপত্র তৈরীর মাধ্যমে মানুষের সাথে প্রতরণা করে আসছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৩৭   ৫১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
‘নতুন কুঁড়ি স্পোর্টসে’র দ্বিতীয় আসর শুরু ৫ নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক সহযোগিতা এবং বাণিজ্য বাড়াতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর
ভবন নির্মাণে আইন অমান্যকারীদের ছাড় নয়, বাধা দিলে কঠোর ব্যবস্থা: গণপূর্ত মন্ত্রী
রোগ প্রতিরোধে গ্রাম ও শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ