বন্দরে ৪০ কেজি জাটকা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ৪০ কেজি জাটকা উদ্ধার
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩



বন্দরে ৪০ কেজি জাটকা উদ্ধার

বন্দরে উপজেলা প্রশাসন ও কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ৪০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলার একেএম নাসিম উসমান (তৃতীয় শীতলক্ষ্যা সেতু) সংলগ্ন ফরাজীকান্দা বাজারে জাটকা মাছ রক্ষায়, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা’র নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি ও বন্দর উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাগণ।এ সময় জাটকা ও পাঙ্গাস মাছের পোনা বিপননের অপরাধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার শ্যাম বালিয়াপাড়ার মৃত কুদ্দুস’র ছেলে মাছ বিক্রেতা আব্দুল্লাহ ও একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে রফিক এর কাছ থেকে প্রায় ৪০ কেজি জাটকা জব্দ করা হয় এবং ভবিষ্যতে যেন কোন পোনা মাছ বিক্রি না করে সেজন্য সাবধান করা হয়।উদ্ধারকৃত মাছ সোনাকান্দা ইসলামিয়া মাদ্রাসার লিল্লাহ বর্ডিং ও কুড়িপাড়া জামিয়া হাবিবিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৫৭   ৫৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ