রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

জেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচ পালন করছে।
আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করাসহ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় জেলা আওয়ামী লীগ দলীয কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা, যুগ্ম সম্পাদক সজল চাকমা চম্পা, পৌর আওয়ামী লীগের সহ-সভপতি মো: নাসির উদ্দিন তালুকদার, জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা মহিলালীগ নেত্রী রিমি চাকমা, জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি মনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. শাহ এমরান রোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
বঙ্গবন্ধুর জন্মদিন উপরক্ষে আজ বিকেল ৩ টায় র্যা লি, আলোচনা সভা ও শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা।
এ ছাড়া জেলার ১০ উপজেলায়ও আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপরক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:১৫:৪৮   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ