ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী

বাংলাদেশে একটি উগ্রদক্ষিণপন্থা মাথাচারা দিয়ে উঠছে, এই উগ্রদক্ষিণপন্থা দেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসেন সংসদ সদস্য জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হওয়ায় বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা প্রদানের আয়োজন করে উপজেলা বিএনপি।

জোনায়েদ সাকি বলেন, একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবিলা করেছি, আজকে ধর্মের কোনো নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না। যদি সেটা আমাদের করতে হয়, বিএনপির নেতৃত্বে আমাদের যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখতে হবে সারাদেশে। সেই ঐক্য বজায় থাকলে, বাংলাদেশ যে একটা গণতান্ত্রিক, সার্বভৌম বাংলাদেশ, সকলের ন্যায্য হিস্যা পাওয়ার বাংলাদেশ; ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে আমরা তৈরি করতে পারব।

তিনি বলেন, আমরা কীভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, কীভাবে এমন একটা রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারি- যারা জনগণের কাছে এমন শক্তি নিয়ে হাজির থাকবে যে, কোনো অপশক্তি আর মাথাচারা দিয়ে উঠতে পারবে না।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পরেই অক্লান্ত পরিশ্রম করছেন, কীভাবে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণ করবেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০ হাজার টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফ; ইমামসহ অন্যান্য ধর্মালম্বীদের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা; সবগুলো কাজের মধ্যে এতো দ্রুত সরকার ঢুকছে যে, পাইলট আকারে প্রত্যেকটির বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যেই শুরু হচ্ছে।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০১   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী
অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী
দলীয়করণে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে : জনপ্রশাসন উপদেষ্টা
কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি
বিনাপয়সায় ভোট দিয়ে এমপি বানিয়েছে, এখন বিনাপয়সায় সেবা দেব: হাসনাত
চাহিদার অতিরিক্ত আমদানি, তবু কেন কমছে না ফলের দাম?
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮
‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ