ভোলায় বাস ও অটোরিক্সার সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় বাস ও অটোরিক্সার সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৩
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



ভোলায় বাস ও অটোরিক্সার সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৩

ভোলা-চরফ্যাশন মহাসড়কের দৌলতখান উপজেলার অংশে আজ সকালে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ তিনজন নিহত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টার দিকে জয়নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাস ও এর চালককে আটক করেছে।
নিহতরা হলেন- দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের কয়ছর মাতাব্বরের মেয়ে কলেজ ছাত্রী কলেজ ছাত্রী রিমা আক্তার (১৭), একই ইউনয়নের জাহাঙ্গিরের মেয়ে শিখা (১৭) ও আবুল কালাম (৫৫)। এ ঘটনায় অটোরিক্সার চালক আহত হলে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার বাসস’কে জানান, সকালে ভোলা থেকে যাত্রী নিয়ে বাসটি চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে জয়নগর এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:২২:৩২   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ