ঝিকরগাছা পৌরসভা ও স্বেচ্ছাসেবকলীগের বঙ্গবন্ধু’র জন্মদিন পালন

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছা পৌরসভা ও স্বেচ্ছাসেবকলীগের বঙ্গবন্ধু’র জন্মদিন পালন
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



ঝিকরগাছা পৌরসভা ও স্বেচ্ছাসেবকলীগের বঙ্গবন্ধু’র জন্মদিন পালন

সুজন মাহমুদ যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা পৌরসভার আয়োজনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষ্যে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন, পৌর কার্যালয়ে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান করা হয়।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, বীরমুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার লিয়াকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, প্যানেল মেয়র আমিরুল ইসলাম রাজা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শ্যামলী খাতুন, জেসমিন সুলতানা, নাজমুন নাহার, কাউন্সিলর নজরুল ইসলাম, আরিফুর রহমান, সাজ্জাতুল জামান রনি, আব্দুল আলিম গাজী, একরামুল হক খোকন, নুরুজ্জামান বাবু, তারিকুজ্জামান, ইউনুছ আলী, ও পৌর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অপরদিকে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ১৭ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, সদস্য এইচএম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, মাহমুদ মুকুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল জামান রনি, শাহীন হোসেন, আশিকুল ইসলাম, আজম মোঃ ড্যানী, সদস্য শাকিল খান, শামীম হোসেন, সবুজ হোসেন, জাকির হোসেন, কুতুব উদ্দিন, রফিকুল ইসলাম, মাসুম হোসেন, সৌখিন খান সহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ২১:৫৪:৫০   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক
একটি দল ভোটের জন্য শিরকি কথাবার্তা বলছে: আসাদুজ্জামান
নির্বাচন সুষ্ঠু করতে ১৮ জেলায় নামছে ২০০ প্লাটুন বিজিবি
মাঘ মাসে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন: বিএনপির উদ্দেশে পরওয়ার
জালিমকে আড়চোখে তাকানোর সুযোগ দেওয়া হবে না : জামায়াত আমির
চাঁদাবাজদের পুনর্বাসন নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করব : শফিকুর রহমান
স্টার্টআপ ইকোসিস্টেম ডেভেলপ করাই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্দেশ্য - তৈয়্যব
জাতির সাফল্যের চাবিকাঠি জনগণের হাতে : অধ্যাপক আলী রীয়াজ
১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে : আমির হামজা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ