‘মুজিব আমার পিতা’র উন্মুক্ত প্রদর্শনীর উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মুজিব আমার পিতা’র উন্মুক্ত প্রদর্শনীর উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



‘মুজিব আমার পিতা’র উন্মুক্ত প্রদর্শনীর উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’র উন্মুক্ত প্রদর্শনীর উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে টিএসসিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বাংলাদেশের প্রথম ফিচার লেংথ অ্যানিমেশন চলচ্চিত্র “মুজিব আমার পিতা”র উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা অবলম্বনে দেশ-বিদেশের নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সকলের কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছে দেয়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অ্যানিমেশন মুভিটি নির্মাণ করে।
উন্মুক্ত প্রদর্শনী পূর্ব সমাবেশে প্রতিমন্ত্রী পলক বলেন, টুঙ্গিপাড়ার প্রতিবাদী কিশোর একদিন হয়ে উঠলেন একটি দেশের মানুষের আশা আকাঙ্খার প্রতীক, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, ইতিহাসের মহানায়ক। মহাসংগ্রামের পথ ধরে এগিয়ে যাওয়ার একটি পর্যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলন পর্যন্ত তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।
তিনি আরো বলেন, এ চলচ্চিত্রটি দেখে নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সকলে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও দর্শন সম্পর্কে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনে প্রতিফলন ঘটাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কর্মকর্তাগণ।
অপরদিকে আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৩৯   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ