মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপন
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদ্‌যাপন করা হয়েছে।

আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও সভাকক্ষে আলোচনা সভা এবং কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।

প্রধান অতিথির বক্তৃতায় সচিব বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ আজও স্বাধীন হতো না, বাঙালি জাতিও মুক্তি পেত না। আর আমরাও বর্তমান পর্যায়ে কেউ আসতে পারতাম না। মহাত্মা গান্ধী, নেলসন মেন্ডেলা, লেলিন পর্যায়ের মহান নেতা ছিলেন বঙ্গবন্ধু ।

আলোচনা সভায় উপস্থিত কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধুকে নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস, যুগ্মসচিব শাহানা শারমিন, রথীন্দ্রনাথ দত্ত, দেবাশিস নাগসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:২৩   ৫০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ