প্রাথমিক থেকেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এনামুল হক শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাথমিক থেকেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এনামুল হক শামীম
শনিবার, ১৮ মার্চ ২০২৩



প্রাথমিক থেকেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এনামুল হক শামীম

পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, নতুন প্রজন্ম হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল সৈনিক। তাই তাদেরকে প্রাথমিক থেকেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা যাবে না। এজন্য নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নাই।

আজ শরীয়তপুরের সখিপুর থানার ৯৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশের সফলতার পর স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবে রুপ দান করে।

তিনি আরও বলেন, আজকের নতুন প্রজন্মই আগামীদিনের স্মার্ট বাংলাদেশকে নেতৃত্বে দেবে। জাতিরপিতাও নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সব কর্মকান্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। আজকের বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের সুশিক্ষায় সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে সেই লক্ষে কাজ করছেন তিনি। আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাথমিক থেকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

উপ-মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিশ্বমানের করার জন্য কাজ করে চলছেন। উপজেলা শহরে থাকা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করছে। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছেন। নতুন নতুন ভবন করে দিচ্ছেন। তিনি দেশের কৃষি শিক্ষা ও তথ্যপ্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তুলছেন। প্রধানমন্ত্রীর কারণেই বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়। বই উৎসব হয়। শরীয়তপুরেও একইভাবে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। নড়িয়া-সখিপুরে সকল ননএমপিওভুক্ত স্কুল কলেজ এমপিও ভুক্ত হয়েছে। অবকাঠামোগত ও শিক্ষার মান আগের চেয়ে বহুগুন বেড়েছে।

ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জহির সিকদার, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ, সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার প্রমূখ।

অনুষ্ঠানে সখিপুর থানার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১৯:১৪   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাই না: নুর
গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল
জুলাই জাতীয় সনদ পাশ হলে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে : আদিলুর রহমান খান
খালেদা জিয়ার জন্য আমাদের কুরবান হয়ে যাওয়া দরকার: কাসেমী
‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রাখতে ইসিকে জামায়াতের হুঁশিয়ারি
জামালপুরে পুলিশ পরিচয়ে যুবদল নেতার বাড়িতে তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী
স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত কার্যকর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে - তথ্য উপদেষ্টা
ক্যাশলেস বাংলাদেশের পথে এক ধাপ এগিয়ে পদ্মা সেতু - ফয়েজ আহমদ তৈয়্যব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ