উন্নয়নের চিত্র সেভাবে গণমাধ্যমে আসছে না: তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়নের চিত্র সেভাবে গণমাধ্যমে আসছে না: তথ্যমন্ত্রী
রবিবার, ১৯ মার্চ ২০২৩



উন্নয়নের চিত্র সেভাবে গণমাধ্যমে আসছে না: তথ্যমন্ত্রী

বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে ভারত-পাকিস্তানে হইচই হলেও দেশীয় গণমাধ্যমে উন্নয়নের চিত্র সেভাবে উঠে আসছে না বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

তথ্যমন্ত্রী বলেন, ২০ থেকে ৩০ বছর আগে ঢাকার বঙ্গবাজারে গিয়ে পুরনো কাপড় কিনে সেগুলো ধোলাই-ইস্ত্রি করে পড়তাম। এখন বঙ্গবাজারে পুরনো কাপড় পাওয়া যায় না। এখন সেখানে গার্মেন্টসের ভালো মানসম্মত কাপড় বিক্রি হয়। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। কিন্তু এসব চিত্র গণমাধ্যমে সেভাবে আসে না।

ড. হাছান মাহমুদ বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। গণমাধ্যমের বিকাশে কাজও করে যাচ্ছি আমরা। বর্তমানে পাঁচ হাজার অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য আবেদন করেছে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে নিবন্ধন দেয়া হচ্ছে।

তাই শুধু সমালোচনা নয়, বরং সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তথ্যমন্ত্রী। সমাজের নানা অনিয়ম-অসঙ্গতি দূর করতে অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরিতে আরও গুরুত্ব দিতে সম্পাদকদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:১৫   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ