বিএনপি ক্ষমতার লোভে রাজনীতি করে : শিক্ষা উপমন্ত্রী নওফেল

প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপি ক্ষমতার লোভে রাজনীতি করে : শিক্ষা উপমন্ত্রী নওফেল
রবিবার, ১৯ মার্চ ২০২৩



বিএনপি ক্ষমতার লোভে রাজনীতি করে : শিক্ষা উপমন্ত্রী নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপি ক্ষমতার লোভে রাজনীতি করে, এটা জনগণ বুঝে গেছে। ভোটে আসলে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে সেটা বুঝতে পেরে এখন নির্বাচনে না এসে কিভাবে তদবির করে ক্ষমতায় আসা যায় তারা সেই পথ খুঁজছে।
আজ রবিবার জামালখান ওয়ার্ডে এক হাজার মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম -৯ আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা বলেন।
নগরীর লাভলেনে আনন্দ কমিউনিটি সেন্টার মাঠে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সংগঠক ফরহাদুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে এবং নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহ-সভাপতি হাজী সাহাবউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সর্বদা মানুষকে কিভাবে সাহায্য করা যায় সেই কথা ভাবেন। তাঁর দেখাদেখি আমাদের দলের সকল নেতাকর্মী সর্বদা মানুষের কল্যাণে এগিয়ে আসে। এর অংশ হিসেবে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে আজ প্রায় এক হাজার মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হচ্ছে। কিন্তু বিএনপি ঠিক তার বিপরীত, তারা শুধু রমজান মাস নয়, অনেক দুর্যোগ-সংকট গেলো কিছুতেই জনগণ বিএনপিকে পাশে পায়নি। এদের বিষয়ে আমাদের সবাইক সচেতন থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২০:৩৩:১৭   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফের দুর্গম পাহাড় থেকে অপহৃত চার তরুণ উদ্ধার
প্রধানমন্ত্রীর ঘোষণায় রাঙ্গামাটিতে গাছের চারা রোপণ বিজিবি’র
ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানো চাঁন বাদশা আটক
দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটির ৪৪ আশ্রয়কেন্দ্র
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
রাঙামাটিতে নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ