শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
রবিবার, ১৯ মার্চ ২০২৩



শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগি করার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। স্কুল, কলেজ ও মাদ্রাসার অত্যাধুনিক ভবন নির্মাণ করাসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলেতে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করেছে বর্তমান সরকার।
আজ রবিবার দুপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের নবনির্মিত চার তলা বিশিষ্ট ফজিলাতুন নেছা একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আরও বলেন, বছরের ১ম দিনে বিনামূল্যে শিক্ষার্থীরা বই পাচ্ছে। সুন্দর পরিবেশে শিক্ষা নিতে পারছে শিক্ষার্থীরা। যেখান থেকে আগামীর ভবিষ্যৎ তৈরি হবে। শেখ হাসিনার সরকার শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ রেখেছে।
কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক ডিজি আব্দুল খালেক, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা শিক্ষা প্রকৌশলী গোলাম মোত্তাকিন প্রমুখ।
উল্লেখ্য,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পে’র আওতায় ৩ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট ফজিলাতুন নেছা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৪:৩৭   ৪৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ