ইন্টারকে ঘরের মাঠে হারাল য়্যুভেন্তাস

প্রথম পাতা » খেলাধুলা » ইন্টারকে ঘরের মাঠে হারাল য়্যুভেন্তাস
সোমবার, ২০ মার্চ ২০২৩



ইন্টারকে ঘরের মাঠে হারাল য়্যুভেন্তাস শেষ পাঁচ ম্যাচে তিন হার ইন্টার মিলানের। শিরোপার দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া দলটা রোববার (১৯ মার্চ) লিগে য়্যুভেন্তাসের কাছে ঘরের মাঠেও হেরেছে ১-০ গোলে। য়্যুভেন্তাসের হয়ে প্রথমার্ধে গোলটি করেন ফিলিপ কস্টিক।

চলতি মৌসুমে লিগে য়্যুভেন্তাসের বিপক্ষে দুই দেখায় দুটিতেই হারল ইন্টার মিলান। গত নভেম্বরে ২-০ গোলে হেরেছিল ইনজাঘি দল। এবার হার ১-০ তে। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে বেশ এগিয়ে ছিল ইন্টার। তবে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি লুকাকু-বারেল্লারা।

ম্যাচের ২৩ মিনিটে রাবিওতের পাস থেকে বল পেয়ে নিজের দক্ষতায় গোল করেন ফিলিপ কস্টিক। গোলটি নিয়ে ইন্টার মিলানের খেলোয়াড়দের মাঝে দ্বিধা থাকলেও, ভিএআরের সহায়তায় গোলটি বৈধ বলেন রেফারি। ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়রা রেফারির সঙ্গে তর্কে জড়ালে ইন্টার মিলানের দানিলো ডি’অ্যামব্রোসিও এবং য়্যুভেন্তাসের পারাদেসকে লাল কার্ড দেখান রেফারি।

এবারের সিরি আ’য় শিরোপা লড়াই আগে থেকেই একপেশে হয়ে পড়েছে। য়্যুভেন্তাসের কাছে ইন্টারের এই হারে নাপোলির শিরোপা জয়ের সম্ভাবনা বাড়ল আরেকটু। ২৭ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে ইন্টার। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে য়্যুভেন্তাস। আর ২৭ ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নাপোলি।

বাংলাদেশ সময়: ১০:৩৫:৫৮   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘুরে দাঁড়িয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ
গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল
বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয়
প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
ব্রাজিলের পর মাঠে নামছে আর্জেন্টিনা: কবে, কোথায়, কীভাবে দেখবেন
মৌসুম শেষেই অ্যানফিল্ডকে বিদায় জানাবেন সালাহ!
এশিয়া কাপ আর্চারিতে রুপা নিশ্চিত করলো বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ