আর্জেন্টিনাকে হারিয়ে কোপার শিরোপা জিতল ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনাকে হারিয়ে কোপার শিরোপা জিতল ব্রাজিল
সোমবার, ২০ মার্চ ২০২৩



আর্জেন্টিনাকে হারিয়ে কোপার শিরোপা জিতল ব্রাজিল

বিচ সকার কোপা আমেরিকা-২০২৩ এর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল।

রোববার (১৯ মার্চ) ফাইনালে আর্জেন্টিনাকে ১৩-৫ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।

বিচ সকার কোপা আমেরিকা-২০২৩ এ একই গ্রুপে পড়েছিল দল দুটি। গ্রুপ পর্বেও আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল। তবে ব্রাজিলের কাছে হেরেও গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

সেমিফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। আর অপর সেমিতে প্যারাগুয়েকে ৭-৪ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে ব্রাজিল। কিন্তু ফাইনালে উঠে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। ১৩-৫ গোলে হেরে শিরোপা জয় আর হয়নি তাদের।

কনমেবল বিচ সকার কোপা আমেরিকার আগের তিন আসরের মধ্যে দুই আসরই শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। এবার স্বাগতিক আর্জেন্টিনাকে হারিয়ে তৃতীয়বার শিরোপা জিতল তারা। সর্বশেষ ২০২২ আসরে চ্যাম্পিয়ন হয় প্যারাগুয়ে।

বাংলাদেশ সময়: ১০:৩৯:০৮   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ