রাজধানীতে বিএনপির ৫৪ জন নেতাকর্মী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে বিএনপির ৫৪ জন নেতাকর্মী আটক
সোমবার, ২০ মার্চ ২০২৩



রাজধানীতে বিএনপির ৫৪ জন নেতাকর্মী আটক

রাজধানীর বনানী ক্লাবে গোপন বৈঠককালে বিএনপির ৫৪ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী পরিকল্পনার জন্য সেখানে গোপন বৈঠক করছিলেন তারা। এ সময় গোয়েন্দা ডিবি পুলিশের সঙ্গে বনানী থানা পুলিশও ছিলেন বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বনানী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
ডিএমপির বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ৫৪ জনকে গ্রেফতারের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানী ক্লাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৩   ৩৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
‎মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ দোকান ও মোটরসাইকেল
কালকিনিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা
সরকারি নীতিমালা মেনেই ডিলারশিপ পাওয়ার দাবিতে আলফাডাঙ্গায় এনামুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুলের সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ