উন্নয়নের প্রতিটি খাতে দুর্নীতি প্রতিরোধে দুদককে সোচ্চার হবার নির্দেশনা রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নয়নের প্রতিটি খাতে দুর্নীতি প্রতিরোধে দুদককে সোচ্চার হবার নির্দেশনা রাষ্ট্রপতির
সোমবার, ২০ মার্চ ২০২৩



উন্নয়নের প্রতিটি খাতে দুর্নীতি প্রতিরোধে দুদককে সোচ্চার হবার নির্দেশনা রাষ্ট্রপতির

বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে উন্নয়নের প্রতিটি খাতে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কে সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির নিকট কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২ পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।
দুদক কমিশনার ডঃ মোঃ মোজাম্মেল হক খান এবং মোঃ জহুরুল হক ও সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্টপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাতকালে দুদক চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপ্রধান বলেন, উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি।
রাষ্ট্রপতি দেশের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও তাগিদ দেন।
দুর্নীতি দমন করতে গিয়ে কমিশনের কোন কর্মকর্তা-কর্মচারী যাতে দুর্নীতির সাথে জড়িত না হয় সেটা নিশ্চিত করার নির্দেশ দেন আবদুল হামিদ।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৫   ৩৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: “হাত ধোয়ার নায়ক হোন”
সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ
নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়,সম্মিলিত উদ্যোগ জরুরি : শেখ রবিউল আলম
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ গ্রেফতার ৮৫
সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
ঠাকুরগাঁও উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ