ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর
সোমবার, ২০ মার্চ ২০২৩



ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে এবং সাম্প্রদায়িকতা সৃষ্টির অপচেষ্টা থেকে দূরে থাকার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।
আজ পাবনা জেলা প্রশাসন ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আন্তঃ ধর্মীয় এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন ও পুলিশ সুপার আকবর আলী মুন্সী ।
ফরিদুল হক খান আরো বলেন, একটি বিশেষ মহল ধর্মকে নিয়ে অপব্যাখ্যা করে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৩   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু
জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি
বিশ্ব বাঘ দিবস আজ
যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ