দিনে দোকানদার, রাতে ছিনতাই করা চক্রের পাঁচজন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনে দোকানদার, রাতে ছিনতাই করা চক্রের পাঁচজন গ্রেফতার
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



দিনে দোকানদার, রাতে ছিনতাই করা চক্রের পাঁচজন গ্রেফতার

দিনের বেলা দোকানদারি আর রাতে ছিনতাই করা চক্রের ৫ সদস্যকে রাজধানী মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ মার্চ) দিবাগত রাতে মিরপুর-১০ নম্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২১ মার্চ) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন মো. শাহাদাত আলী স্বপ্ন (২৬), মো. সাকিব (১৮), মো. আল আমিন ওরফে মাহিম ওরফে নিনজা (২০), মো. অন্তু (২৪) ও মো. স্বাধীন বোকাউল (২২)

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪টি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়। এসব চাকু ও রডের ভয় দেখিয়ে তারা ছিনতাই করেন।

মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মিরপুর ১০ থেকে চাকু ও রডসহ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনই দিনের বেলায় দোকানদারি ও অন্য পেশায় কর্মরত থাকেন। আর রাতের বেলা একসঙ্গে ছিনতাই করেন।

তিনি বলেন, শাহাদত আলী স্বপ্ন দিনের বেলা জুতার দোকানদারি করেন, মো. আল-আমিন নিনজা নান্নু মার্কেটে প্যান্ট-শার্টের দোকানদার, সাকিব ওয়ার্কশপ শ্রমিক, অন্তু ডেকোরেটর দোকানদার এবং স্বাধীন বোকাউল অটোরিকশাচালক। তারা রাতের বেলা একসঙ্গে ছিনতাই করেন।

গ্রেফতার স্বপ্নের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি, সাকিবের বিরুদ্ধে ৩টি, নিনজার বিরুদ্ধে ২টি, অন্তুর বিরুদ্ধে ২টি এবং স্বাধীনের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:৫৬:৪৩   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ