প্রধান তথ্য কমিশনার হলেন আবদুল মালেক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান তথ্য কমিশনার হলেন আবদুল মালেক
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



প্রধান তথ্য কমিশনার হলেন আবদুল মালেক

প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন তথ্য কমিশনার ও সাবেক তথ্য সচিব ড. আবদুল মালেক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ মর্মে প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন ২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তথ্য কমিশনার আবদুল মালেক-কে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করেছেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, এ বছরের ১৬ জানুয়ারি প্রধান তথ্য কমিশনার পদে মরতুজা আহমদের মেয়াদ পূর্ণ হলে পদটি শূন্য হয়। তথ্য অধিকার আইন অনুযায়ী ২০০৯ সালের ১ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত এ কমিশনে এর আগে এম আজিজুর রহমান, মুহাম্মদ জমির, মোহাম্মদ ফারুক এবং গোলাম রহমান এ দায়িত্বপালন করেন। আবদুল মালেক দেশের ৬ষ্ঠ প্রধান তথ্য কমিশনার।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৪০   ৫৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ