জলবায়ু ফান্ডে প্রুতিশ্রুত অর্থ ছাড় না করলে উন্নয়নশীল দেশগুলোর এসডিজি অর্জন দূরহ হবে - স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জলবায়ু ফান্ডে প্রুতিশ্রুত অর্থ ছাড় না করলে উন্নয়নশীল দেশগুলোর এসডিজি অর্জন দূরহ হবে - স্থানীয় সরকার মন্ত্রী
বুধবার, ২২ মার্চ ২০২৩



জলবায়ু ফান্ডে প্রুতিশ্রুত অর্থ ছাড় না করলে উন্নয়নশীল দেশগুলোর এসডিজি অর্জন দূরহ হবে - স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, জলবায়ুজনিত পরিবর্তনের কারণে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশসমূহের মধ্যে অন্যতম। উন্নত বিশ্বে কার্বন নির্গমনের হার মাথাপিছু টন যেখানে ছয় এর অধিক সেখানে বাংলাদেশ মাত্র ০.৪ ভাগ কার্বন নিঃসরণ করেও জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন।

তিনি আজ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বিশ্ব পানি দিবস ২০২৩ উপলক্ষে “পানি ও পয়োনিষ্কাশন সংকট সমাধানে পরিবর্তন ত্বরান্বিতকরণ” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে বাংলাদেশ কাজ করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী তৈরীতে সরকার অঙ্গীকারাবদ্ধ। কিন্তু সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে যে পরিমান আর্থিক সামর্থ্যের প্রয়োজন তার ঘাটতি রয়েছে। উন্নত বিশ্ব তাদের প্রুতিশ্রুত অর্থ ছাড় না করলে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোকে এসডিজি বাস্তবায়নে সমস্যার মুখোমুখি হতে হবেও বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।

এ সময় তিনি জানান, সরকার ঢাকা শহরে প্রয়োজনীয় পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন করেছে।কৃষি, গৃহস্থালি ও শিল্পে পানি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, নিরবচ্ছিন্ন ও সুপেয় পানি সরবরাহের উৎসগুলো নিরাপদ ও দূষণমুক্ত রাখতে হবে।

পানি ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে মোঃ তাজুল ইসলাম বলেন, সুপেয় পানির পরিমান নির্দিষ্ট তাই পানির যথেচ্ছা অপচয় করলে এই সম্পদ ফুরিয়ে যাবে।

মোঃ তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় উজানে পানির গতিপথ কৃত্রিমভাবে পরিবর্তন করলে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু ক্ষতিগ্রস্ত হয়।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দীন আহমেদ এবং আলোচনায় অংশগ্রহণ বুয়েটের ডাইরেক্টর অধ্যাপক ড. তানভীর আহমেদ, এনজিওর ফোরাম ফর পাবলিক হেলথ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এস.এম.এ রশিদ।

এতে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিনডে, ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বারডান ইয়াং রানা। সেমিনারে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মোহাম্মদ সারোয়ার বারী।

বাংলাদেশ সময়: ২২:৩৪:২২   ৪৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ