বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩



বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন।

শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১০৮ জন।

এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭৬২ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১১৮ জন এবং মৃত্যু হয়েছে ১৮০ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬০ জন এবং মৃত্যু হয়েছে ৩০ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৮১ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ১২ হাজার ১ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ২৭১ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৮ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।

একইসময়ে কলম্বিয়ায় আক্রান্ত হয়েছে ৫১৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৯৪০ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। পেরুতে আক্রান্ত হয়েছে ২৫৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন এবং মারা গেছেন ৭ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছে ৬৪১ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। বসনিয়া ও হার্জেগোভিনায় আক্রান্ত হয়েছে ৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। জ্যামাইকায় আক্রান্ত হয়েছে ৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ২৯ লাখ ৩৮ হাজার ৮২১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ২৩ হাজার ৭৩২ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার ৩৩৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১০:০৩:০৮   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ