রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত
শনিবার, ২৫ মার্চ ২০২৩



রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

রাজধানীর তুরাগ এলাকায় মাদক বিক্রির তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছুরিকাঘাতে শাহিনুর রহমান খান নামে পুলিশের এক এসআই আহত হয়েছেন।আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে তুরাগের ফুলবাড়িয়া টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তুরাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, ফুলবাড়িয়া টেকপাড়া এলাকায় বিল্লাল হাজির বাড়ির ছাদে মাদকদ্রব্য বেচাকেনার সংবাদ পায় পুলিশ। ঘটনার সত্যতা যাচাইয়ে এসআই শাহিনুর রহমান খান, এএসআই মাহবুব আলম ও আনসার সদস্য রকিবুল ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচজন লোক দৌড়ে পালিয়ে যায়। এ সময় হঠাৎ মাদক কারবারি আব্দুর রউফ (৪০) চারতলার ছাদের পানির ট্যাঙ্কের ওপর থেকে লাফ দিয়ে এসআই শাহিনুরের বুকের ডানপাশে ছুরি দিয়ে আঘাত করে।

তিনি জানান, আহত অবস্থায় শাহিনুর রহমানকে প্রথমে শিনশিন জাপান হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৯:০০   ৪০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ