যুক্তরাষ্ট্রে চকলেট ফ্যাক্টরীতে বিস্ফোরণ: নিহত ২, নিখোঁজ ৯

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে চকলেট ফ্যাক্টরীতে বিস্ফোরণ: নিহত ২, নিখোঁজ ৯
শনিবার, ২৫ মার্চ ২০২৩



যুক্তরাষ্ট্রে চকলেট ফ্যাক্টরীতে বিস্ফোরণ: নিহত ২, নিখোঁজ ৯

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি চকলেট ফ্যাক্টরীতে বিস্ফোরণে দুইজন নিহত ও ৯ জন নিখোঁজ হয়েছে।
স্থানীয় টিভি নেটওয়ার্ক ‘ডব্লিউএফএমজেড’ এর খবরে বলা হয়েছে, ওয়েস্ট রিডিংয়ে আরএম পালমার কোম্পানির ফ্যাক্টরীতে শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটার কিছু আগে এ বিস্ফোরণ ঘটে।
পেনসিলভেনিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলেছে, প্রাণহানি ও নিখোঁজ হওয়া ছাড়াও ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওয়েস্ট রিডিং মেয়র সামান্থা কাগ টেলিভিশনে সংবাদ সম্মেলনে বলেছেন, বিস্ফোরণে ভবনটি মাটির সাথে মিশে গেছে। ভবন থেকে তেমন কিছু উদ্ধার করা যায় নি।
টিভি ফুটেজে ধ্বংসস্তুপে আগুন জ¦লতে ও অগ্নিনির্বাপক সদস্যদের আগুন নেভাতে দেখা গেছে।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫১:১০   ৪১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ