ফতুল্লায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪
রবিবার, ২৬ মার্চ ২০২৩



ফতুল্লায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

ফতুল্লার মাসদাইর থেকে ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ফতুল্লা মডেল থানার মাসদাইর বেকারির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৮শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার মাসদাইর বেকারী মোড় সংলগ্ন মৃত আলাউদ্দিন মাদবরের পুত্র মোঃ দিদার(৫০), মাসদাইর গুদারাঘাট এলাকার মৃত আব্দুর রশীদ মিয়ার পুত্র মোঃ শাখাওয়াত হোসেন উৎসব(২৬),পশ্চিম মাসদাইর (ড্যাফোডিল গার্মেন্ট এর সংলগ্ন) চান মিয়ার পুত্র মোঃ মোশারফ হোসেন(২২) ও জেলার সদর থানার সৈয়দপুর করইতলাস্থ (আলুর কোল্ড স্টোর সংলগ্ন শরীফ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) মৃত আবুল কাশেমের পুত্র আল মাসুদ বাপ্পী (৩৩)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে আটটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাসদাইর বেকারী মোড়ের একটি পাচ তলা ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয় ৮ শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ দিদার, শাখাওয়াত,মোশারফ ও বাপ্পি কে গ্রেপ্তার করে। মাদক উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪৪   ৫০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ