বিশ্বে করোনায় আরও ১৩৯ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ১৩৯ জনের মৃত্যু, কমেছে শনাক্ত
সোমবার, ২৭ মার্চ ২০২৩



বিশ্বে করোনায় আরও ১৩৯ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫৭৯ জন। সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৬০১ জন।

সোমবার (২৭ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৪০ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১১ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩২৪ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৬১ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ৪ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।

একইসময়ে চিলিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ১১৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। সার্বিয়ায় আক্রান্ত হয়েছে ৪৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬০৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। আজারবাইজানে আক্রান্ত হয়েছেন ৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৩৩ লাখ ২৮ হাজার ১৫১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ২৬ হাজার ৯১৭ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬২ লাখ ৬২ হাজার ৭২৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১২:৪৯:৪০   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ