রমজানে প্রথম কর্মদিবসেই রাজধানীর সড়কে ভোগান্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » রমজানে প্রথম কর্মদিবসেই রাজধানীর সড়কে ভোগান্তি
সোমবার, ২৭ মার্চ ২০২৩



রমজানে প্রথম কর্মদিবসেই রাজধানীর সড়কে ভোগান্তি

পবিত্র রমজান শুরুর পর প্রথম কর্মদিবসে রাজধানীর বিভিন্ন সড়কে নেমেই ভোগান্তিতে পড়েন নগরবাসী। সোমবার (২৭ মার্চ) সকালে অফিসগামী মানুষকে নাকাল হতে হয়েছে বিভিন্ন সড়কে যানজট ও দীর্ঘ ট্রাফিক সিগনালে।

রাজধানীর ধানমন্ডি রোড, বিজয় সরণি, ফার্মগেট, নাবিস্কো থেকে মহাখালী এবং বিমানবন্দর থেকে মহাখালী সড়ক পর্যন্ত গাড়ির চাপ ছিল বিগত দিনের তুলনায় অনেক বেশি।
অনেকেই সময়মতো অফিসে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। সামনে ঈদের কেনাকাটা শুরু হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে আশঙ্কা সাধারণ মানুষের। ভোগান্তি লাঘবে রমজানজুড়ে সড়ক ব্যবস্থাপনায় বাড়তি নজর দেবে কর্তৃপক্ষ–এমনটাই প্রত্যাশা তাদের।
বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ফয়সাল হাসান। মতিঝিলে অফিসের উদ্দেশে মহাখালী থেকে বাসে উঠে বিজয় সরণি সিগনাল পর্যন্ত আসতে সময় লেগেছে এক ঘণ্টার বেশি, যেখানে যানজট না থাকলে কয়েক মিনিটেই আসা যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অফিসে সময়মতো পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। এখনই এ অবস্থা। কিছু দিন পর যখন শপিং করার চাপ বাড়বে, তখন তো পরিস্থিতি আরও জটিল হবে।

নিউমার্কেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জুনায়েদ সিদ্দিক জানান, খিলক্ষেত থেকে বিজয় সরণি আসতে কয়েক ঘণ্টা সময় লেগে গেছে। সময়মতো অফিসে পৌঁছাতে না পারলে অনেক সমস্যা হয় বলে জানান তিনি। জুনায়েদ বলেন, রমজানের সময়টায় সবসময়ই এমন ভোগান্তির মাত্রা বেড়ে যায়। সড়ক ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের বাড়তি নজর দেয়া দরকার।

শুধু যানজট নয়, মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দীর্ঘদিন ধরেই ঢাকার বাতাস অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে। প্রতিবছর ঢাকার বায়ুদূষণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে আগের বছরের রেকর্ডকে। সম্প্রতি ঢাকার বায়ুদূষণ কমাতে কিছু সুপারিশও দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞান দূত জেমস জে শাওয়ার।

এদিকে, রমজানে সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে সোমবার থেকে সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস শুরু হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী।

প্রথম রোজা থেকেই নতুন সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হলেও রমজানের প্রথম দিন ছিল শুক্রবার (২৪ মার্চ), আর দ্বিতীয় দিন ছিল শনিবার (২৫ মার্চ)। দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে রোববার (২৬ মার্চ) ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি। ফলে রমজানের তিন দিন পর সোমবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলছে ব্যাংক-অফিস।

বাংলাদেশ সময়: ১২:৫২:০৩   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ