সুন্দরবনে পর্যটকদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করতে দেয়া হবে না : পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুন্দরবনে পর্যটকদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করতে দেয়া হবে না : পরিবেশমন্ত্রী
সোমবার, ২৭ মার্চ ২০২৩



সুন্দরবনে পর্যটকদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করতে দেয়া হবে না : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সুন্দরবনে যাওয়া পর্যটকদের কাউকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করতে দেয়া হবে না।
তিনি বলেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারে সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুন্দরবনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, দেশের উপকূলীয় ১২ টি জেলার ৪০টি উপজেলায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শাহাব উদ্দিন আজ সোমবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা বিশ্বে বিরল। স্বাধীনতার জন্য তিনি সারাটি জীবন উৎসর্গ করেছেন। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে তিনি স্বাভাবিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে কাজ শুরু করেছিলেন। নিষ্ঠুর পাকিস্তানিরা তাঁকে হত্যা করতে না পারলেও এদেশের বিপথগামী কিছু লোক তাঁকে সপরিবারে হত্যা করে। অসহায় মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষকে সম্মান করতে হবে। দেশের মালিক জনগণের সেবা করতে হবে।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের, পরিচালক মির্জা শওকত আলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৫৭   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথের কাজ দৃশ্যমান হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
কোনো ‘প্রতিবন্ধকতায়’ প্রতিভা থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি
রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, ওটি সিলগালা
সাবধান হয়ে যান, পালানোর সুযোগও পাবেন না: এনসিপিকে টিপু
রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ