
চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, রাতে দায়িত্ব পালন শেষে তারা কর্মস্থল ত্যাগ করেন। ফজরের সময় এসে ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে আগুন দেয়ার চিহ্ন দেখতে পান। এ সময় বক্সের এক পাশের কাচ ভাঙা অবস্থায় পড়ে ছিল। ভেতরে থাকা কয়েকটি চেয়ারও পুড়ে যায়। আগুন ও ভাঙচুরের কারণে বর্তমানে সেখানে বসে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।
আনোয়ারা থানার ওসি মো: জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে কয়েকজনসহ বিভিন্ন স্থান থেকে মোট ছয়জনকে আটক করা হয়।’
বাংলাদেশ সময়: ১৩:৪০:৩২ ৫ বার পঠিত