সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩



সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত

সৌদি আরবের মক্কায় যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৯ জন।

সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের আসির প্রদেশে বাসটি উল্টে গিয়ে তাতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা জায়নি। তবে সৌদি সম্প্রচারমাধ্যম আল-আখবারিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের অধিকাংশই আসির অঞ্চলের বাসিন্দা।

খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাসের আরোহীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন। আসির প্রদেশের আকাবা শার এলাকায় বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১১:৩৪:৫১   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ