মার্কিন স্কুলে নারী বন্দুকধারীর গুলিতে নিহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন স্কুলে নারী বন্দুকধারীর গুলিতে নিহত ৬
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩



মার্কিন স্কুলে নারী বন্দুকধারীর গুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। ২৮ বছর বয়সী ওই নারী স্থানীয় সময় সোমবার সকালে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের দ্য কভেনেন্ট স্কুলে হামলা চালায়। পরে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটি একটি প্রাইভেট খ্রিস্টান স্কুল। যেখানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানো হতো। স্কুলটিতে ২০০ জনের মতো শিক্ষার্থী ছিল, যাদের বয়স ১১ বা ১২ বছরের মধ্যে।

মারা যাওয়া ৬ জন হলেন- এভলিন ডিকহাউস (৯), হ্যালি স্ক্রাগস (৯), উইলিয়াম কিনি (৯), সিনথিয়া পিক (৬১), ক্যাথরিন কুন্স (৬০) ও মাইক হিল (৬১)।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ওই নারীর কাছে দুটি অ্যাসল্ট-টাইপ রাইফেল ও একটি পিস্তল ছিল। সোমবার সকাল ১০টা ১৩ মিনিটে গুলির সংবাদ পায় পুলিশ। ওই নারী স্কুলের লবির মতো স্থানে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। সকাল ১০টা ২৭ মিনিটে ওই নারী পুলিশের গুলিতে নিহত হয়। তিনি ওই স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে নারীদের এমন গুলি চালানোর ঘটনা বিরল। ওই নারী কীভাবে স্কুলের ভেতরে প্রবেশ করেছিল তা এখনো জানা যায়নি। বন্দুক হামলার ঘটনা ১৪ মিনিট স্থায়ী হয়েছিল।

প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে ‘পরিবারের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বন্দুক সহিংসতা বন্ধ করতে আমাদের আরও কিছু করতে হবে।

বাংলাদেশ সময়: ১১:৩৩:৩৬   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ