বিদেশি পিস্তলসহ ২ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশি পিস্তলসহ ২ যুবক গ্রেপ্তার
বুধবার, ২৯ মার্চ ২০২৩



বিদেশি পিস্তলসহ ২ যুবক গ্রেপ্তার

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় শেখ হাসিনা ধরলা সেতুর পূর্বে পাড়ের বাঁশঝাড় এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন-উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার বেল্টু মিয়ার ছেলে আলামিন (২০) ও ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকার শাহিন ছেলে সজিব মিয়া (২০)।
ওসি ফজলুর রহমান বলেন, পিস্তলসহ গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
এছাড়া কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনও বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:১০:৫৫   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে: মামুন মাহমুদ
রূপগঞ্জে ট্রাক ও সিএনজিসহ ১,১০৭ বোতল এসকাফ জব্দ, গ্রেফতার ১
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার : তথ্যমন্ত্রী
নেত্রকোণায় ৯ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ
সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সম্মেলনে মারামারী
বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই
এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ