বন্দুক কেড়ে নেওয়া সন্দেহভাজন ব্যক্তিকে ‘হত্যা’ করা হয়েছে : ইসরাইলি পুলিশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » বন্দুক কেড়ে নেওয়া সন্দেহভাজন ব্যক্তিকে ‘হত্যা’ করা হয়েছে : ইসরাইলি পুলিশ
শনিবার, ১ এপ্রিল ২০২৩



বন্দুক কেড়ে নেওয়া সন্দেহভাজন ব্যক্তিকে ‘হত্যা’ করা হয়েছে : ইসরাইলি পুলিশ

ইসরাইলি পুলিশ শনিবার বলেছে, তারা জেরুজালেমের ওল্ড সিটিতে একজন কর্মকর্তার কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়া সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করেছে। খবর এএফপি’র।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পবিত্র নগরী পূর্ব জেরুজালেমের মসজিদ প্রাঙ্গনের প্রবেশ পয়েন্ট চেইন গেটের কাছে এ ঘটনা ঘটে।
বিস্তারিত কিছু উল্লেখ না করে পুলিশের ওই বিবৃতিতে বলা হয়, ‘সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলেই হত্যা করা হয় এবং এ সময় সেখানে আমাদের বাহিনীর কেউ হতাহত হয়নি।’
পথচারীরা জানান, তারা গুলির শব্দ শুনেছেন এবং এএফপি’র এক ফটোগ্রাফার স্থানীয় সময় মধ্যরাতের পর (গ্রিনিচ মান সময় শুক্রবার ২২০০ টা) ওল্ড সিটিতে অনেক ইসরাইলি পুলিশকে মোতায়েন অবস্থায় থাকতে দেখেছেন।
শান্তিপূর্ণভাবে জুমার নামাজ আদায় করার জন্য রমজানের দ্বিতীয় শুক্রবার জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক জড়ো হওয়ার পর এ ঘটনা ঘটে।
ইসরাইলি পুলিশ জানায়, ইসলামের তৃতীয় পবিত্র স্থানটিতে প্রার্থনা করার জন্য লক্ষাধিক মুসলিম একত্রিত হয়েছিল। ইহুদিদের কাছেও এটি একটি পবিত্র স্থান। তারা এটিকে টেম্পল মাউন্ট বলে থাকে।
পুরো শহরে দুই হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।
তবে পবিত্র রোজার মাস শুরু হওয়ার পর থেকে তুলনামূলকভাবে গত ১০ দিন সহিংসতার ক্ষেত্রে শিথিলতা লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ১২:০৭:৫২   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ