আরকানসাসে টর্নোডোর আঘাতে উল্লেখযোগ্য ক্ষতি : গভর্নর

প্রথম পাতা » আন্তর্জাতিক » আরকানসাসে টর্নোডোর আঘাতে উল্লেখযোগ্য ক্ষতি : গভর্নর
শনিবার, ১ এপ্রিল ২০২৩



আরকানসাসে টর্নোডোর আঘাতে উল্লেখযোগ্য ক্ষতি : গভর্নর

আরকানসাসে বড়ো ধরনের টর্নেডোর আঘাতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। দক্ষিণাঞ্চলীয় এ অঙ্গরাজ্যের গভর্ণর টুইট করে এ কথা জানিয়েছেন।
শুক্রবার এ টর্নেডো আঘাত হানার পর উদ্ধারকর্মীরা দ্রুত তাদের কার্যক্রম শুরু করে।
গভর্ণর সারাহ হুকাবায়ে স্যান্ডার্স টুইটারে জানিয়েছেন, পুলিশ ও জরুরি সেবাসমূহ দুর্গতদের সহায়তায় কাজ করছে। জাতীয় আবহাওয়া দপ্তর আরো ঝড়ের পূর্বাভাস দেয়ায় তিনি বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ।
স্যান্ডার্স বলেছেন, মধ্য আরকানসাসে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, রাজ্যের রাজধানী লিটল রকের কাছে এ টর্নোডো আঘাত হানে। এতে গাছপালা উপড়ে গেছে এবং বাড়িঘর ধ্বংস হয়েছে। বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে ৭০ হাজারেরও বেশি লোকজন।
গভর্ণরের কার্যালয় তাৎক্ষণিক হতাহতের কোন খবর দিতে পারেনি। তবে স্থানীয় একটি হাসপাতাল থেকে বলা হয়েছে, তাদের এখানে আহত ব্যক্তিরা আসছেন। এদের কয়েক জনের অবস্থা আশংকাজনক।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বিশেষ করে এর মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাত একটি সাধারণ ঘটনা।

বাংলাদেশ সময়: ১২:১০:০৮   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ