রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের নতুন চমক

প্রথম পাতা » আন্তর্জাতিক » রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের নতুন চমক
রবিবার, ২ এপ্রিল ২০২৩



রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের নতুন চমক

রুশ হামলা প্রতিরোধে নতুন এক অস্ত্র উন্মোচন করল ইউক্রেন। রাশিয়ার ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ভ্রাম্যমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে দেশটির সামরিক বাহিনী। নতুন এ প্রতিরক্ষা ব্যবস্থা যেকোনো ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম বলে জানান ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

ইউক্রেনে রুশ অভিযানের এক বছর পার হলেও যুদ্ধ বন্ধের কোনো আভাস নেই। নিজেদের প্রভাব ধরে রাখতে চলছে তীব্র লড়াই। রুশ অভিযান প্রতিহত করতে নিজেদের সবটুকু দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী। রুশ বাহিনীকে হটাতে প্রতিদিন নতুন নতুন কৌশল অবলম্বন করছে ইউক্রেনীয় সেনারা।

সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরে আশঙ্কাজনকহারে বেড়েছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। সংবাদমাধ্যম ইউরোনিউজ জানিয়েছে, এ অবস্থায় রুশ বাহিনীর ড্রোন ও ক্রুস ক্ষেপণাস্ত্র মোকাবিলায় নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রাশিয়ার হামলা প্রতিহত করতে ভ্রাম্যমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইউক্রেন।

নতুন এই অস্ত্র দুই কিলোমিটারের মধ্যে যেকোনো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দ্রুত শনাক্ত করে তা ধ্বংস করে দিতে সক্ষম। এছাড়া ভ্রাম্যমাণ এই যানে থাকছে অত্যাধুনিক মেশিনগান।

ইউক্রেনের জয়েন্ট ফোর্সের কমান্ডার শেরহি নেইভ বলেন, আমাদের এই ইউনিট খুব দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারি। আমরা যদি মনে করি, অন্য একটি জায়গায় কোনো ড্রোন উড়ছে তাহলে দ্রুত সেখানে পৌঁছাতে পারব। নিজেদের স্থান দ্রুত পরিবর্তন করা যাবে। প্রাথমিকভাবে জ্বালানি স্থাপনা এবং বেসামরিক এলাকায় আমরা এটি মোতায়েন করব। আমরা জানি, প্রতিটি ইঞ্চি জায়গা আমরা নিরাপদ রাখতে পারব না, তবে নিজেদের সাধ্যমতো সব চেষ্টা চালিয়ে যাবো।

নতুন এই অস্ত্রকে ইউক্রেনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটির সামরিক কর্মকর্তারা বলছেন, সহজেই বহনযোগ্য এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেকোনো জায়গায় মোতায়েন করা যাবে। এতে রাশিয়ার নজর এড়িয়ে হামলা প্রতিহত করা সম্ভব হবে বলেও মনে করছেন তারা।

বাংলাদেশ সময়: ১১:৪২:০৯   ৩৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের
শ্রীলঙ্কায় চিকিৎসা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা
ফ্রান্সের বিক্ষোভ সামলাতে বিপাকে ম্যাখোঁ সরকার
পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করতে সেনাবাহিনীকে প্রস্তুত হতে বললেন নেতানিয়াহু
প্যারিসে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ