‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকার শুভ উদ্বোধন করলেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকার শুভ উদ্বোধন করলেন স্পীকার
রবিবার, ২ এপ্রিল ২০২৩



‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকার শুভ উদ্বোধন করলেন স্পীকার

ঢাকা, ০২ এপ্রিল ২০২৩ :বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এসময় তিনি পত্রিকাটির শুভ উদ্বোধন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্পীকার বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকাটি এগিয়ে যাবে। দৈনিক পত্রিকাটি জাতীয় সংসদের সংবাদসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন, নারী অধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় পত্রিকাটির সম্পাদক মো: ইব্রাহীম খলিল স্পীকারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে তিনি পত্রিকাটি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কে এম শামীম ওসমান এমপি, মাননীয় স্পীকারের একান্ত সচিব যুগ্মসচিব এম, এ, কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১১:১৪   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে: মামুন মাহমুদ
রূপগঞ্জে ট্রাক ও সিএনজিসহ ১,১০৭ বোতল এসকাফ জব্দ, গ্রেফতার ১
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার : তথ্যমন্ত্রী
নেত্রকোণায় ৯ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ
সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বোয়ালমারীতে ইউনিয়ন বিএনপির সম্মেলনে মারামারী
বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই
এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ