পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ২ এপ্রিল ২০২৩



পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ড. রিয়াদ মালকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ড. রিয়াদ মালকি সম্প্রতি এক শুভেচ্ছা পত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানান বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় ড. রিয়াদ মালকি উল্লেখ করেন, ‘আমাদের দুদেশের এবং জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধন অত্যন্ত দৃঢ় ও দীর্ঘস্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত।’
তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে আস্থাশীল যে, আগামী বছরগুলোতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সকল পর্যায়ের সহযোগিতা আরও বৃদ্ধির ক্ষেত্রে আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এছাড়া ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং সবসময় তাদের ন্যায় সঙ্গত অধিকারের পক্ষে থাকার জন্য বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি ড. মোমেনের সুস্বাস্থ্য এবং বন্ধুপ্রতিম বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:২০   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ