ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩। এই দিনে বিশ্বে ঘটে গেছে নানা ঘটনা। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৮৯৮ - কলকাতার ক্লাশিক থিয়েটারে বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেনের চলচ্চিত্র প্রদর্শনী।
১৯৪৯ - ন্যাটো প্রতিষ্ঠিত হয়।
১৯৬০ – পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল স্বাধীনতা লাভ করে।
১৯৬৮ - মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আততায়ীর হাতে নিহত হন।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।
১৯৭৫ - মার্কিন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফট করপোরেশনের প্রতিষ্ঠা করেন।
১৯৭৯ - পাকিস্তানি সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি। তিনি পাকিস্তান পিপলস্‌ পার্টির প্রধান ছিলেন। হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ১৯৭৯ সালে সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।
১৯৮৪ – ভারতীয় নভোচারী রাকেশ শর্মা সোভিয়েত সহযোগিতায় মহাকাশ অভিযান করেন। তিনি ভারতীয় প্রথম নভোচারী। রাকেশ ছিলেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলট। তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন।

জন্ম
১৮৮৯ - মাখনলাল চতুর্বেদী, ভারতীয় কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার এবং সাংবাদিক।
১৯২৯ - আবুল খায়ের, বাংলাদেশি চলচ্চিত্র ও নাট্য অভিনেতা।
১৯৩২ - অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা।
১৯৩৩ - সনজীদা খাতুন, রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সংগীতজ্ঞ এবং শিক্ষক।
১৯৪১ - জিয়া উদ্দিন, দেওবন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মহাপরিচালক।
১৯৪২ - চিত্রশিল্পী কালাম মাহমুদ।
১৯৬০ - হুগো ওয়েভিং, নাইজেরীয়-অস্ট্রেলীয় অভিনেতা।
১৯৬৫ - রবার্ট ডাউনি জুনিয়র, মার্কিন অভিনেতা।
১৯৭৯ - হিথ লেজার, অস্ট্রেলীয় অভিনেতা।
১৯৮৭ - সামি খেদিরা, জার্মান ফুটবলার।
১৯৮৯ - স্টিভেন ফিন, ইংরেজ ক্রিকেটার।

মৃত্যু
১৯২৮ - অনুরূপচন্দ্র সেন, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
১৯৩২ - উইলহেম অসওয়াল্ড, নোবেল বিজয়ী জার্মান রসায়নবিদ।
১৯৩৯ - গাজি বিন ফয়সাল, ইরাকের দ্বিতীয় বাদশাহ।
১৯৫০ - সুন্দরীমোহন দাস, বাঙালি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং লেখক।
১৯৭১ - যোগেশচন্দ্র ঘোষ, প্রখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ। তিনি সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা।
১৯৭৯ - জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৮৩ - গ্লোরিয়া সোয়ানসন, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও প্রযোজক।
১৯৯০ - মোহাম্মদ জাকারিয়া, বাঙালি অভিনেতা ও টেলিভিশন প্রযোজক।
২০০৪ - সুখেন দাস, বাংলার প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
২০১৩ - রজার ইবার্ট, মার্কিন চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার।
২০২১ - দীপা চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী।

বাংলাদেশ সময়: ১০:৫৩:৪৭   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি পরিদর্শন, দ্রুত টিকা সরবরাহের তাগিদ
যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর
ধর্মমন্ত্রীর সাথে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
সোনারগাঁয়ে জ্বালানি তেল বিক্রি তদারকিতে সভা, ট্যাগ অফিসার নিয়োগ
এডিসের প্রজননস্থল ধ্বংসে বন্দরে পরিচ্ছন্নতা অভিযান
প্রথমবারের মতো সিদ্ধিরগঞ্জে অফিস করলেন সাখাওয়াত
জামালপুরে নিয়ম ভেঙে এক সংযোগে দুই সেচ পাম্প, হুমকিতে ভূগর্ভস্থ পানির স্তর
বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও
ইউএনওর উদ্যোগে জ্বালানি সংকট কাটিয়ে স্বস্তি ফিরল সালথায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ