ফেনীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩



ফেনীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকা থেকে যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজাসহ চন্দন সাঁওতাল (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পশ্চিম রামপুর থেকে তাকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি আভিযানিক দল।

গ্রেফতার চন্দন সাঁওতাল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুষ্প সাঁওতালের ছেলে।

খাগড়াছড়ি থেকে বাসযোগে বিপুল পরিমাণ গাঁজা ঢাকায় নেয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফেনী জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মো. মোজাম্মেল হক।

ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে ফেনী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে গ্রেফতার চন্দন সাঁওতালকে পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফেনীর উপপরিচালক মিজানুর রহমান শরীফ।

ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন জানান, আসামি চন্দন সাঁওতালকে আলামতসহ মঙ্গলবার (৪ এপ্রিল) আদালতে উপস্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১১:১২:১৭   ৪৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ