ট্রলের শিকার শুভশ্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রলের শিকার শুভশ্রী
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩



ট্রলের শিকার শুভশ্রী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ট্রল ছাড়া খুব বেশিদিন থাকতে পারেন না। তার কোনো না কোনো মন্তব্য-পোশাক বা অন্য বিষয় নিয়ে দুদিন পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা। তুমুল ট্রলের সঙ্গে চলে বিনামূল্যে জ্ঞান দেওয়াও। সম্প্রতি ভুল ইংরেজি বানান লিখে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শুভশ্রীর প্রথম ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। তার অভিনয় দেখে অতি বড় নিন্দুকও প্রশংসা করতে বাধ্য হয়েছে। বিশেষত বৃদ্ধা ইন্দুবালার চরিত্রটি এত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি, যে শুভশ্রীকে বাহবায় ভরিয়েছেন নেটিজেনরা।

সম্প্রতি ইন্দুবালার সাফল্য উপলক্ষে সাকসেস পার্টির আয়োজন করেছিলেন নির্মাতারা। কালো গাউন এবং নো মেকআপ লুকে এদিন দেখা মেলে শুভশ্রীর। কিন্তু গণ্ডগোল বেঁধেছে তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্ট নিয়ে। সাকসেস বানানটাই ভুল লিখেছেন তিনি। আর সেটা নেটিজেনদের চোখে পড়তেই শুরু হয়ে গিয়েছে ট্রলিং।

একজন লিখেছেন, সাকসেসের মতো সোজা বানানটাও লিখতে জানেন না শুভশ্রী! আবার আরেকজন জ্ঞান দিয়েছেন, ইংরেজি গ্রামার ঠিক মতো পড়েননি বোধহয় তিনি।

প্রসঙ্গত, ইংরেজি বলা বা লেখা নিয়ে এর আগেও ট্রলের মুখে পড়েন তিনি। শুভশ্রী। ওয়ার্ল্ড কাপকে ‘ওয়ার্ল্ডস কাপ’ বলে বা ছেলে ইউভানের সঙ্গে ইংরেজিতে কথা বলে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু যতই ট্রল হোক না কেন, শুভশ্রী কখনও কোনো উত্তর দেন না।

বাংলাদেশ সময়: ১১:২৪:০৪   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ