ক্ষয়ক্ষতি নির্ধারণের পর ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষয়ক্ষতি নির্ধারণের পর ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩



ক্ষয়ক্ষতি নির্ধারণের পর ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

বঙ্গবাজারের আগুনের ঘটনা তদন্তের পর সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত এ ঘটনাকে আমরা দুর্ঘটনা হিসেবেই বর্ণনা করব। তদন্ত প্রতিবেদন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো মতামত দেয়া ঠিক হবে না। তদন্তের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বৈঠক করেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ‘বঙ্গবাজারসহ প্রায় ছয়টি মার্কেট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঈদ উপলক্ষে তারা অনেক মালামাল ক্রয় করেছিলেন। সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। যদিও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অনেকেই কিছু মালামাল উদ্ধার করে সরিয়ে নিতে পেরেছেন।’

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। যেকোনো দুর্ঘটনার পরেই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের পর আমরা আসল কারণ জানতে পারব। অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রমসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই সমন্বয় করেছেন। সারাক্ষণ আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন— তদন্ত করে ক্ষয়ক্ষতি নির্ধারণের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের কাজ করা হবে। জেলা প্রশাসনকে আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছি— হতাহতদের এখনই ১৫ হাজার টাকা করে দেবেন। আহতদের চিকিৎসার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২২:৫২:৪৫   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কাউকে বাদ দিচ্ছি না : শিক্ষামন্ত্রী
বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে: খাদ্য প্রতিমন্ত্রী
ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে - বাণিজ্যমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু
রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড
নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায়
গণমাধ্যম মুনাফার জন্য নয়, সমাজ পুনর্গঠনের শিল্প : তথ্যমন্ত্রী
সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত সংসদ-সদস্যগণকে শপথ পাঠ করালেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ