কোরআন প্রতিযোগিতায় আবারও হাফেজ তাকরীমের বিশ্বজয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোরআন প্রতিযোগিতায় আবারও হাফেজ তাকরীমের বিশ্বজয়
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



কোরআন প্রতিযোগিতায় আবারও হাফেজ তাকরীমের বিশ্বজয়

দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ এ প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম। এর আগে, গত বছর ২২ মার্চ ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন তাকরীম।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে দুবাই এক্সপো সিটির মুল স্টেজে প্রথম স্থান অধিকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম।

হাফেজ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা-এর কিতাব বিভাগের ছাত্র এবং টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে।

গত ১২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় একদল বিজ্ঞ বিচারক মণ্ডলির রায়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয় তাকরিম।

দুবাইয়ের এই প্রতিযোগিতায় শুধু তাকরিম-ই দেশের নাম উজ্জ্বল করেনি। বিচারক প্যানেলে ছিলেন শায়খ শোয়াইব মোহাম্মদ আলআজহারি নামে এক বাংলাদেশী আলেম।

প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেছে ইথিওপিয়ার আব্বাস হাদী, ৩য় স্থান অধিকার করেছে সৌদি আরবের খালিদ সোলাইমান।

বাংলাদেশ সময়: ১১:৫৮:২৯   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদকসম্রাট মিন্টুর সম্পত্তি ক্রোক: সরিষাবাড়ীতে প্রশাসনের সাইনবোর্ড
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাতদিনের আয়োজন
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী
নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে - স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ