খিলক্ষেত থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রথম পাতা » ঢাকা » খিলক্ষেত থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩



খিলক্ষেত থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃত ব্যক্তি নোয়াখালীর সোনাইমুড়ি থানার বারহি নগর গ্রামের রফিক উল্লাহর পুত্র মো: ইউসুফ আলী (২৮)। ২০০৯ সাল থেকে শুরু করে দীর্ঘ ১৪ বছর যাবৎ পলাতক ছিল সে।
র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে: কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল চারটার দিকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায় ২০০৯ সালের একটি হত্যা মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকে সে রাজধানী খিলক্ষেতসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিল। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৯ সালে আসামি ইউসুফ আলীকে যাবজ্জীবন কারাদন্ড দেয়।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:৪৬   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ঢাকা’র আরও খবর


বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী
বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে - তথ্য প্রতিমন্ত্রী
ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন - স্বাস্থ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ